দশের লাঠি একের বোঝা ভাবসম্প্রসারণ 6,7,8,9,10

দশের লাঠি একের বোঝা ভাবসম্প্রসারণ 6,7,8,9,10

মূলভাব: একতাই শক্তি, একতাই বল।

সম্প্রসারিত ভাব: কোন কাজ একার পক্ষে জটিল এবং সমস্যা হয়ে দেখিা দিতে পারে। কখনও তার কাছে সে কাজটি পর্বত প্রমাণ বোঝা হয়ে হাজির হয়। কোন ক্রমেই সে কাজটি তার দ্বারা করা আর সম্ভব হয়ে ওঠে না। কিন্তু সে কাজটি যদি সকলে মিলে করে তবে আর তেমন কঠিন মনে হয় না। অতি সহজে এবং সহজলভ্য পদ্ধতিতে সে কাজটি সুসম্পন্ন হয়ে যায়। এই একতাবদ্ধতার মাঝে মানব সমাজ অগ্রগতির দিকে নিজেদেরকে অগ্রসর করে নিয়ে যেতে পারে। এ কারনেই গুহাবাসী মানুষেরা একতাবদ্ধভাবে কিংবা যুক্তবদ্ধভাবে জীবনযাপন করে এসেছে এবং জন্ম দিয়েছে নব নব সভ্যতা।

আরো পড়ুন: যে সহে, সে রহে ভাবসম্প্রসারণ

একতাবদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত সমবায় সমিতি। এই সমবায় সমিতির মাধ্যমে যে কাজ একার পক্ষে সম্ভব নয় সে কাজ সহজেই সবাই মিলে সম্পন্ন করতে পারে। যদি কোন জাতি কিংবা দেশ সকল ব্যাপারে এক থাকে, একজোটে দেশের উন্নতি এবং অগ্রগতির জন্য কাজ করে, তবে তাদের সার্থকতা অনিবার্য। আর তা না করে সবাই যদি বিচ্ছিন্নভাবে কাজ করে, তবে তাদের অগ্রগতি তো হবেই না, বরং সব ব্যাপারই বোঝা হয়ে দাঁড়াবে। আসলে একতাই সকল উন্নতির সোপান।

মন্তব্য: যে কোন কঠিন কাজ সম্মিলিতভাবে করলে সহজেই সম্পাদন করা যায়। সুতরাং একতাই হচ্ছে উন্নতির চাবিকাঠি।

দশের লাঠি একের বোঝা ভাবসম্প্রসারণ 6,7

মূলভাব: একজনের পক্ষে যে কাজ করা কঠিন তা সমবেত প্রচেষ্টার মাধ্যমে করলে খুব সহজেই ও কম সময়ে সমাধা হয়ে যায়।

সম্প্রসারিত ভাব: এমন অনেক কাজ আছে যা কোনো মানুষের একার পক্ষে করা সম্ভব নয়। তাই সবাই ঐক্যবদ্ধভাবে সে কাজ সম্পাদন করলে কাজ যেমন সহজ হয় তেমনি তাতে ভালো ফল পাওয়া যায়। তাই সকলের মিলেমিশে কাজ করার নীতিই হওয়া উচিত সমাজবদ্ধ মানুষের শ্রেষ্ঠ কর্মপন্থা। একটি লাঠি একার পক্ষে বহনযোগ্য কিন্তু অনেকগুলো লাঠির বোঝা বহন করা একার পক্ষে সম্ভব নয়। এটি সমবেতভাবে বহন করতে হবে। পরস্পর সম্পর্কের মাধ্যমে যৌথভাবে কাজ করলে তা আনন্দমুখর হয় এবং এর সুফল পাওয়া যায়।

আরো পড়ুন: বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে ভাবসম্প্রসারণ

একাত্তরের স্বাধীনতা যুদ্ধে পাক বানিনীর প্রথম আঘাতে বাঙালিরা ক্ষতিগ্রস্থ, পর্যুদস্ত ও বেসামাল হয়ে পড়ে। কিন্তু পরে সমস্ত বাঙালি কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করেছিলো বলে তারা নিরুৎসাহিত হয় নি। বরং পূর্ণ উদ্যমে অমিততেজে আন্দোলন-সংগ্রাম করে যেতে থাকে। অবশেষে তাদের সফলভাবে বিজয় অর্জন হয়। তাই একাকী কাজ না করে দশজনে কাজ করলেই পরাজয়ের মধ্যেও লজ্জার ভাবনা থেকে মুক্তি পাওয়া যায়।

মন্তব্য: এককভাবে না করে যদি সম্মিলিতভাবে প্রচেষ্টার মাধ্যমে কাজকর্ম চালানো যায় তাহলে সাফল্য আসবেই।

দশের লাঠি একের বোঝা ভাবসম্প্রসারণ 8,9

মূলভাব: কোনো কঠিন কাজ যদি সমবেত প্রচেষ্টার মাধ্যমে করা হয় তবে কাজটি দ্রুত ও সুষ্ঠুরূপে সম্পন্ন হতে পারে।

সম্প্রসারিত ভাব: কোনো লোক এককভাবে যতো শক্তিশালীই হোক না কেন বহুলোকের সমবেত শক্তির নিকট সে তুচ্ছ। দশটি লাঠি যদি দশজনেই ভাগ করে বহন করে তবে প্রত্যেকের পক্ষে লাঠিগুলো বহন করা সহজ হবে। সে দশটি লাঠি যদি একজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়, তবে তার জন্য বোজা হয়ে দাঁড়াবে। মানুষ মিলেমিষে কাজ করলে সব কাজই সহজ ও সম্ভবপর হয়। অতএব, কোনো বিশাল কাজে এককভাবে হাত দিতে যাওয়া হাস্যকর ব্যাপার। এককভাবে কাজ করতে গেলে কোনো কাজই কারও পক্ষে সুষ্ঠুভাবে করা সম্ভব নয়। সমবেতভাবে কাজ করলে অত্যন্ত কঠিন কাজও সহজসাধ্য হয়। দশজনের পক্ষে যে কাজ অনায়সসাধ্য, একজনের নিকট তা পর্বত সমান কঠিন। সমবেতভাবে কাজ করলে অল্প পরিশ্রমে উদ্দেশ্য সাধিত হতে পারে।

আরো পড়ুন: পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি ভাবসম্প্রসারণ

মন্তব্য: পৃথিবীতে বড় ধরনের যতো কাজ সম্পন্ন হয়েছে তা সমবেত প্রচেষ্টার মাধ্যমেই সম্পন্ন হয়েছে। সুতরাং সমবেত প্রচেষ্টায় কাজ করাই উৎকৃষ্ট পন্থা।

দশের লাঠি একের বোঝা ভাবসম্প্রসারণ 10

মূলভাব: একজনের পক্ষে যে কাজ করা কঠিন তা সমবেত প্রচেষ্টার মাধ্যমে কাজটি করলে খুব সহজে সমাধা হয়ে যায়। একক প্রচেষ্টায় যা সম্ভব নয় তা যৌথ প্রচেষ্টায় খুব সহজেই সম্ভব।

আরো পড়ুন: শিক্ষাই জাতির মেরুদণ্ড ভাবসম্প্রসারণ

সম্প্রসারিত ভাব: মানুষ সামাজিক জীব। সামাজিক জীব হিসেবে মানুষ সমাজে বসবাস করে। এমন অনেক কাজ আছে যা কোনো মানুষের একার পক্ষে করা সম্ভব নয়। তাই সবাই ঐক্যবদ্ধভাবে সে কাজ সম্পাদন করলে কাজ সহজ হয় তেমনি তাতে ভালো ফল পাওয়া যায়। তার ফলও হয় আবার তাৎপর্যপূর্ণ। তাই সকলের মিলেমিশে কাজ করার নীতিই হওয়া উচিত সমাজবদ্ধ মানুষের শ্রেষ্ঠ কর্মপন্থা। একটি লাঠি একার পক্ষে বহনযোগ্য কিন্তু অনেকগুলো লাঠি বহন করা একার পক্ষে সম্ভব নয়। তাই সমবেতভাবে বহন করতে হবে। পরস্পরের মধ্যে সম্পর্কের মাধ্যমে যৌথভাবে কাজ করলে তা আনন্দমুখর হয় এবং এর সফলতার মমত্ববোধ লাভ করে। একাকী কাজ না করে দশজনে মিলে কাজ করলে সেই কাজ সহজ হয়ে যায়।

মন্তব্য: এককভাবে না করে যদি সম্মিলিতভাবে কাজ-কর্ম চালানো যায় তাহলে সাফল্য আসবেই।