ধনীর কন্যা অনুপমের মামার পছন্দ নয় কেন

ধনীর কন্যা অনুপমের মামার পছন্দ নয় কেন

ধনীর কন্যা স্বামীর সংসারে মাথা হেঁট করে থাকতে রাজি নয় বলে অনুপমের মামার ধনীর কন্যা পছন্দ নয়। অপরিচিতা গল্পে অনুপমের মামা হলেন অনুপমের প্রধান অভিভাবক এবং সকল বিষয়ে মামার মতামতই প্রধান। এমনকি তার বিয়ের ব্যাপারেও মামার সিদ্ধান্তই চূড়ান্ত। মামা চান না ধনীর মেয়ের সঙ্গে অনুপমের বিয়ে হোক। তিনি চান কোনো গরিব ঘরে অনুপমের সমন্ধ হোক। এতে মেয়ে ও তার পিতার কোনো নালিশ থাকবে না। যা চাইবে তা পাবে। মামা যা কিছু ভাবেন তাতে অনুপমের স্বার্থ জগিয়ে থাকে। তিনি কখনো কারও কাছে ঠকেন না। তাই অনুপমের মামা সম্পর্কে বলতে গেলে বলা যায়, মামাই তার ভাগ্যদেবতার প্রধান এজেন্ট।

আরো পড়ুন: অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্নোত্তর

অপরিচিতা গল্পে অনুপমের মামা অনুপমের জন্য এমন পাত্রী খুঁজছেন যার বাবা ধনী নয়। কারণ ধনীর কন্যা সংসারের সব যন্ত্রণা, অপমান নীরবে সহ্য করবে না। আর দরিদ্রের কন্যা এসবই মাথা পেতে নীরবে সহ্য করে যাবে, প্রতিবাদ করবে না। অনুপমের ঘরে যে মেয়ে আসবে সে অবশ্যই মাথা হেঁট করে আসবে-এটিই ছিল মামার প্রত্যাশা। সেই কারণে ধনীর কন্যা অনুপমের মামার পছন্দ নয়।