অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয় প্রমথ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজপত্র পত্রিকার ১৩২১ বঙ্গাব্দের (১৯১৪) কার্তিক সংখ্যায়। এটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্রগল্পের সংকলন গল্পসপ্তক-এ এবং পরে গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে (১৯৭২)। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছোটগল্পের প্রাণপুরুষ। তিনি বাংলা সাহিত্যে অসংখ্য কবিতা, উপন্যাস, ছোটগল্প, নাটক, প্রবন্ধ প্রভৃতি সংযোজন করেছেন। অপরিচিতা তাঁর একটি অন্যতম গল্প।
অপরিচিতা গল্পের মূলভাব
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অপরিচিতা গল্পের মূলকথা হলো যৌতুকপ্রথার বিরুদ্ধে প্রতিবাদ এবং নারীর আত্মমর্যাদা। যৌতুক ব্যাধিতে সমাজ আক্রান্ত। বিয়েতে যৌতুক দিতে গিয়ে কন্যার পিতা সর্বস্বান্ত হচ্ছে প্রতিনিয়ত। শুধু তাই নয়, এই যৌতুকের কারণে অত্যাচারিত, নির্যাতিত হয়ে অনেক গৃহবধূকে করুণ মৃত্যুর কোলে ঢলে পড়তে হচ্ছে। এই গল্পে লেখক লোভে অন্ধ সমাজব্যবস্থার বিয়ের বাজারে যৌতুক প্রথার নিষ্ঠুর রূপ তুলে ধরেছেন। অপরিচিতা গল্পের নায়ক হলেন অনুপম। পিতার মৃত্যুর পর সে মায়ের কাছেই মানুষ হয়।
আরো পড়ুন: মাসি-পিসি গল্পের MCQ
সে ছিল মায়ের অনুগত সন্তান। তা ছাড়া সে নিজেকে একজন ভালোমানুষ বা সৎ পাত্র হিসেবে দাবি করে। অনুপমের পরিবারে তার মামা ছিলেন প্রধান। অনুপমের বন্ধুর নাম হলো হরিশ। হরিশ কানপুরে কাজ করত। ছুটিতে এসে সে-ই প্রথম অনুপমকে বিয়ের কথা বলে। বন্ধুর এ কথা শুনে তার মনের বাগিচায় বসন্তের কোকিল কুহু স্বরে ডেকে ওঠে। বন্ধু হরিশ বলে আমার জানামতে একটি ভালো পাত্রী রয়েছে। নিয়মানুসারে বিয়ের কাজ ক্রমান্বয়ে অগ্রসর হতে থাকে। এই গল্পের নায়িকা হলেন কল্যাণী। কন্যা (কল্যাণী) ছিল বেশ সুন্দরী ও প্রাণচঞ্চল্য। আর কন্যার পিতা শম্ভুনাথ সেন ছিলেন স্পষ্টভাষী ও সুপুরুষ।
অন্যদিকে অনুপমের মামা ছিলেন অত্যন্ত লোভী একজন মানুষ। তিনি বিয়ের পণের ব্যাপারে কোনো প্রকার ছাড় দিতে রাজি নন। এখানেই গল্পের কাহিনী জটিলতায় রূপ নেয়। বেশ আয়োজনের মধ্যে দিয়ে বিয়ের কাজ শুরু হলেও এক পর্যায়ে দেনা-পাওনার কারণে সব আনন্দ-আয়োজন নষ্ট হয়ে যায়। বিয়ে ভেঙে দেন কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন। পরিশেষে বলা যায় যে, অপরিচিতা গল্পের মূলভাব হলো যৌতুকপ্রথার বিরুদ্ধে প্রতিবাদ এবং নারীর আত্মমর্যাদা।
অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্নোত্তর
১। অপরিচিতা গল্পের লেখকের নাম কি?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
২। অপরিচিতা গল্পের নায়ক কে?
উত্তর: অনুপম।
৩। অনুপমকে কে আশীর্বাদ করেন?
উত্তর: শম্ভুনাথ সেন।
৪। মন্দ নয় হে! খাঁটি সোনা বটে! কার উক্তি?
উত্তর: বিনু দাদার।
৫। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৮৬১ সালের ৭ই মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ)।
৬। রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে।
৭। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়?
উত্তর: মাত্র পনেরো বছর বয়সে।
৮। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর: বনফুল।
৯। বাংলা ছোট গল্পের জনক বলা হয কাকে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরকে।
১০। এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর (১৯১৩ সালে)।
১১। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরুস্কার লাভ করেন?
উত্তর: গীতাঞ্জলি।
১২। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কত সালে ডি-লিট উপাধি দেওয়া হয়?
উত্তর: ১৯৩৬ সালে।
১৩। রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্য সংকলনের নাম কি?
উত্তর: সঞ্চয়িতা।
১৪। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৪১ সালের ৭ই আগষ্ট (২২শে শ্রাবণ, ১৩৪৮)।
১৫। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম কি?
উত্তর: মুসলমানীর গল্প।
১৬। পণ্ডিতমশায় অনুপমকে কোন ফুলের সাথে তুলনা করতেন?
উত্তর: শিমুল ফুল।
১৭। পণ্ডিতমশায় অনুপমকে কোন ফলের সাথে তুলনা করতেন?
উত্তর: মাকাল ফল।
১৮। পণ্ডিতমশায় অনুপমকে শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা করতেন কেন?
উত্তর: গুণহীনতার কারণে।
১৯। অনুপমের মা কেমন ঘরের মেয়ে ছিলেন?
উত্তর: গরিব ঘরের।
২০। অনুপমের মামা অনুপমের চেয়ে কত বছরের বড়?
উত্তর: বছর ছয়েক।
২১। স্বয়ংবরা শব্দের অর্থ কি?
উত্তর: যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে।
২২। পৃথিবীতে অনুপমের ভাগ্যদেবতার প্রধান এজেন্ট বলা হয় কাকে?
উত্তর: অনুপমের মামাকে।
২৩। টাকার প্রতি অনুপমের মামার আসক্তি কেমন?
উত্তর: তার অস্থিমজ্জায় জড়িত।
২৪। অনুপমের বন্ধুর নাম কি?
উত্তর: হরিশ।
২৫। উমেদারি শব্দের অর্থ কি?
উত্তর: চাকরির আশায় অন্যের কাছে ধরনা দেওয়া।
২৬। হরিশ মানুষটা কেমন ছিল?
উত্তর: রসিক প্রকৃতির।
২৭। মেয়ের চেয়ে মেয়ের বাবার খবর কার কাছে বেশি গুরুতর ছিল?
উত্তর: অনুপমের মামার কাছে।
২৮। কল্যাণীর পিতা কোথায় বাস করতেন?
উত্তর: পশ্চিমে।
২৯। বিবাহের সময় কল্যাণীর বয়স কত ছিল?
উত্তর: পনেরো বছর।
৩০। বরের হাট কেমন?
উত্তর: মহার্ঘ।
৩১। বিবাহের সময় অনুপম ও কল্যাণীর বয়সের ব্যবধান কত ছিল?
উত্তর: আট বছর।
৩২। ধনুক-ভাঙা পণ বলতে কি বোঝায়?
উত্তর: অতি কঠোর পণ বা প্রতিজ্ঞ।
আরো পড়ুন: বায়ান্নর দিনগুলো জ্ঞানমূলক প্রশ্নোত্তর
৩৩। কলকাতার বাইরের পৃথিবীটাকে আন্দামান দ্বীপের অন্তর্গত বলে জানেন কে?
উত্তর: অনুপমের মামা।
৩৪। সম্পর্কের দিক থেকে বিনু অনুপমের কেমন আত্মীয় ছিলেন?
উত্তর: পিসতুতো ভাই।
৩৫। কার রুচি ও দক্ষতার ওপর অনুপমের ষোলো-আনা নির্ভর ছিল?
উত্তর: বিনু দাদার।
৩৬। কন্যাপক্ষ কলকাতায় আসতে বাধ্য হয় কেন?
উত্তর: বিবাহ উপলক্ষে।
৩৭। অপরিচিতা গল্পে কল্যাণীর পিতার নাম কি?
উত্তর: শম্ভুনাথ সেন।
৩৮। শম্ভুনাথ বাবু কখন অনুপমকে প্রথম দেখেন?
উত্তর: বিবাহের তিন দিন পূর্বে।
৩৯। অনুপমকে আশীর্বাদ করা হয় কখন?
উত্তর: বিবাহের তিন দিন পূর্বে।
৪০। বিয়ে বাড়িতে মামা সেকরাকে কেন নিয়ে গিয়েছিলো?
উত্তর: সোনার গহনা পরীক্ষা করে দেখার জন্য।
৪১। বরপক্ষের কোনটি অতি মাত্রায় গুরুত্বের দাবি রাখে?
উত্তর: পণের ব্যাপারটি।
৪২। হাল শব্দের বিপরীত শব্দ কি?
উত্তর: সাবেক।
৪৩। অনুপমের মামা কী দিয়ে কন্যাকে আশীর্বাদ করেছিলেন?
উত্তর: এয়ারিং দিয়ে।
৪৪। শম্ভুনাথ সেন কেমন স্বভাবের?
উত্তর: চুপচাপ স্বভাবের।
৪৫। বিবাহের দিন কল্যাণী কোন রঙের শাড়ি পরেছিল?
উত্তর: লাল রঙের শাড়ি।
৪৬। মাতুল শব্দের অর্থ কি?
উত্তর: মামা।
৪৭। অনুপমের অন্তরে কী চিরজীবনের গানের ধুয়া হয়ে রইল?
উত্তর: জায়গা আছে কথাটি।
৪৮। শম্ভুনাথ সেন কোথাকার ডাক্তার?
উত্তর: কানপুরের।
৪৯। বিবাহ ভাঙার পর কল্যাণী কিসে জড়িয়েছে?
উত্তর: মেয়েদের শিক্ষার ব্রতে।
৫০। অনুপম এখানে কি করিবে? ও সভায় গিয়ে বসুক। উক্তিটি কার?
উত্তর: মামার।
৫১। অনুপমের মামার জীবনের একমাত্র লক্ষ্য কি ছিল?
উত্তর: তিনি কারও কাছে ঠকিবেন না।
৫২। অপরিচিতা গল্পে যে দিকটি প্রকাশিত হয়েছে?
উত্তর: যৌতুকের প্রতিবাদ ও নারীস্বাতন্ত্র্য।
৫৩। কণ্ঠস্বরের মধ্যে দিয়ে কোন বিষয়টি অনুপম উপলব্ধি করতে পেরেছিলো?
উত্তর: রূপ।
৫৪। অনুপম কোন প্রকৃতির লোক?
উত্তর: ব্যক্তিত্বহীন।
৫৫। কে শম্ভুনাথ বাবুকে গাড়িতে তুলে দিতে গেলেন না?
উত্তর: অনুপমের মামা।
৫৬। অনুপমের মামাকে কথায় দমানো শক্ত কেন?
উত্তর: অনর্গল বলেন বলে।
৫৭। অনুপম রেলস্টেশনে কি ফেলে গেল?
উত্তর: অনুপম রেলস্টেশনে ক্যামেরা ফেলে গেল।
৫৮। কারা অনুপমের ছোট লেখার রস বুঝবেন?
উত্তর: ছোটকে যারা সামান্য বলে ভুল করেন না।
৫৯। অনুপমের শিক্ষাগত যোগ্যতা কী?
উত্তর: অনুপমের শিক্ষাগত যোগ্যতা এমএ পাশ।
৬০। অনুপমের পিতার অর্জিত সম্পত্তি ভোগ করার সময় নিমেষমাত্র না পাওয়ার কারণ কি?
উত্তর: অনুপমের পিতার অর্জিত সম্পত্তি ভোগ করার সময় নিমেষমাত্র না পাওয়া কারণ হলো অকালমৃত্যু।
