বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী (২০১২) গ্রন্থ থেকে ‘বায়ান্নর দিনগুলো’ রচনাটি সংকলিত হয়েছে। এতে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময়কার রাজনৈতিক পরিস্থিতি, বাঙালির মাতৃভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এবং ভাষার জন্য ছাত্র-জনতার আত্মত্যাগের বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
‘বায়ান্নর দিনগুলো’ রচনায় তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর বাংলা ভাষাবিরোধী অবস্থান এবং বাঙালির ওপর পরিচালিত দমন-পীড়নের চিত্র ফুটে উঠেছে। রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতির দাবিতে বাঙালির যে আন্দোলন গড়ে উঠেছিল, লেখাটিতে সেই সময়ের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতাও প্রতিফলিত হয়েছে।
আরো পড়ুন: অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্নোত্তর
এই রচনায় ১৯৫২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলজীবনের বিভিন্ন স্মৃতি এবং কারাগার থেকে তাঁর মুক্তিলাভের ঘটনাও বর্ণিত হয়েছে। কারাগারে অবস্থানকালে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি এবং রাজবন্দিদের দুরবস্থার যে অভিজ্ঞতা তিনি অর্জন করেছিলেন, তা লেখার বিভিন্ন অংশে উঠে এসেছে।
তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর অপশাসন, রাজনৈতিক দমননীতি এবং বিনাবিচারে বছরের পর বছর রাজবন্দিদের কারাগারে আটক রাখার বিষয়টিও ‘বায়ান্নর দিনগুলো’ রচনায় বিশেষভাবে প্রতিফলিত হয়েছে। এর মাধ্যমে সে সময়ের রাজনৈতিক বাস্তবতা, বাঙালির অধিকারবঞ্চনা এবং অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ চিত্র পাওয়া যায়।
বায়ান্নর দিনগুলো জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১. ভাষাসৈনিকদের শহিদ হওয়ার খবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কীভাবে পেয়েছিলেন?
উত্তর: সিপাহিদের মাধ্যমে।
২. আমলাতন্ত্র তাঁকে কোথায় নিয়ে গেল-নুরুল আমিনের কোন বৈশিষ্ট্যের কারণে এরুপ মন্তব্য করেছেন বঙ্গবন্ধু?
উত্তর: অদূরদর্শিতা।
৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনাবিচারে কারা আটকে রেখেছিল?
উত্তর: পাকিস্তান সরকার।
৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনাবিচারে আটক রাখায় পাকিস্তান সরকারের কোন দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়?
উত্তর: নিপীড়ন।
৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফরিদপুর জেলে পাঠানো হয়েছিলো কেন?
উত্তর: সরকারি নির্দেশে।
৬. বঙ্গবন্ধুকে খুবই ভালোবাসত এবং শ্রদ্ধা করত কে?
উত্তর: সুবেদার।
৭. বঙ্গবন্ধুকে ঢাকা থেকে নারায়নগঞ্জ নেওয়া হয়েছিলো কিসে করে?
উত্তর: ট্যাক্সিতে।
৮. বঙ্গবন্ধু কোথায় পৌঁছে খবর পেলেন জাহাজ ছেড়ে চলে গেছে?
উত্তর: নারায়নগঞ্জ ঘাটে।
৯. জীবনে আর দেখা নাও হতে পারে-কথাটিতে বঙ্গবন্ধুর কোন দিকটি প্রকাশ পেয়েছে?
উত্তর: মৃত্যেুচেতনা।
১০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাত কয়টায় স্টেশনে পোঁছেছিলেন?
উত্তর: ১১টা।
১১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো কোন মৃ্ত্যুতে শান্তি আছে?
উত্তর: অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে।
১২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন জেলগেটে আধা ঘণ্টা দেরি করেন?
উত্তর: ফরিদপুর জেলগেটে।
১৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কার আসতে দেরি হবে ভেবে চা খেতে চাইলেন?
উত্তর: জেল অফিসারের।
১৪. ফরিদপুরের মহিউদ্দিনকে সবাই কী নামে ডাকে?
উত্তর: মহি।
১৫. ইলেকশন শব্দের অর্থ কি?
উত্তর: নির্বাচন।
১৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলগেটে কার ওপর রেগে গেলেন?
উত্তর: আইবির ওপর।
১৭. মহির সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কথা বলতে বাধা দিলেন কে?
উত্তর: আইবি।
১৮. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফরিদপুর জেলগেটের সামনে নিজের পরিচয় দিয়ে সহায়তা চান
উত্তর: চায়ের দোকানের মালিকের কাছে।
১৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফরিদপুরে ইলেকশনে ওয়ার্কার ইনচার্জ ছিলেন?
উত্তর: ১৯৪৬ সালে।
২০. ফরিদপুরে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাইরে নাশতা করতে যেতে চেয়েছিলেন কেন?
উত্তর: নেতাকর্মীর খোঁজ পেতে।
২১.অনশন ধর্মঘটের কত দিন পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নাকে নল দিয়ে খাওয়ানো হয়েছিলো?
উত্তর: ৪ দিন।
২২. কারা কর্তৃপক্ষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরতে দিতে চাচ্ছিল না কেন?
উত্তর: সরকারের নির্দেশে।
২৩. শেখ মুজিবুর রহমান কাকে দিয়ে টুকরো টুকরো কাগজ আনিয়েছিলেন?
উত্তর: কয়েদি।
২৪. ২১ তারিখে ফরিদপুরে হরতাল পালিত হয়েছিলো কেন?
উত্তর: বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য।
২৫. রাষ্ট্রভাষা বাংলা চাই-কথাটিতে বাঙালির কোন বিষয়টি ফুটে উঠেছে?
উত্তর: মাতৃভাষা প্রেম।
২৬. ফরিদপুরে স্লোগান শুনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খারাপ লাগছিল কেন?
উত্তর: স্লোগানে মহিউদ্দিনের মুক্তি না চাওয়ায়।
২৭. ২১ ফেব্রুয়ারি মানুষ আন্দোলন করেছিলো কেন?
উত্তর: মাতৃভাষার জন্য।
২৮. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি জন্য ভাষণ চিন্তাযুক্ত হয়ে পড়লেন?
উত্তর: ঢাকার খবর পেয়ে।
২৯. ১৯৫২ সারে বাঙালি ১৪৪ ধারা ভঙ্গ করেছিল কেন?
উত্তর: বাংলাকে রাষ্ট্রভাষা মর্যাদার দানের জন্য।
৩০. খান সাহেব ওসমান আলীর বাড়ি কোথায়?
উত্তর: নারায়ণগঞ্জ।
৩১. নারায়নগঞ্জে কার বাড়িতে ঢুকে সরকারি লোকেরা ভীষণ মারপিট করেছিল?
উত্তর: খান সাহেব ওসমান আলীর।
৩২. বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে-এখানে কার কথা বলা হয়েছে?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবের।
৩৩. দেশের মানুষের জন্য জীবন দিতে চাওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রের কোন দিকটি প্রকাশ পেয়েছে?
উত্তর: দেশেপ্রেম।
৩৪. কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হা-পায়ে গরম সরিষার তেল মালিশ করে দিত?
উত্তর: একজন কয়েদি।
৩৫. বাযান্নর দিনগুলো রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক জন সন্তানের নাম উল্লেখ আছে?
উত্তর: ২ জন।
৩৬. কত তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারামুক্তির আদেশ এসেছিলো?
উত্তর: ২৭ ফেব্রুয়ারি।
৩৭. পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিয়েছিলো কেন?
উত্তর: বাধ্য হয়ে।
৩৮. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির কত দিন পর মহিউদ্দিন আহমদকে মুক্তি দেওয়া হয়?
উত্তর: ১ দিন।
৩৯. মহিউদ্দিনকে বঙ্গবন্ধুর কি হিসেবে বিবেচনা করা যায়?
উত্তর: সহযোদ্ধা।
৪০. জেলমুক্তির কত দিন পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাড়িতে ফিরেছিলেন?
উত্তর: ৫ দিন।
৪১. এদের কি দয়ামায়া আছে? বঙ্গবন্ধুর স্ত্রীর এই বক্তব্য এদের বলতে কাদের বোঝোনো হয়েছে?
উত্তর: পাকিস্তান সরকারের।
৪২. যারা শাসন করেছে তারা আপনজন নয়-একথা কারা বুঝতে শুরু করেছিলো?
উত্তর: গ্রামের সাধারণ মানুষ।
৪৩. ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম কি?
উত্তর: বাহাদুর শাহ্ পার্ক।
৪৪. পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের লোককে কী বলে?
উত্তর: বেলুচি।
৪৫. আবদুর রশিদ তর্কবাগীশের ক্ষেত্রে প্রযোজ্য
উত্তর: গণআজাদী লীগ নেতা।
৪৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাইয়ের নাম কি?
উত্তর: শেখ নাসের।
৪৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান কে?
উত্তর: শেখ হাসিনা।
৪৮. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী লেখায় কে সবচেয়ে বেশি প্ররণা দিয়েছেন?
উত্তর: শেখ ফজিলাতুন্নেসা মুজিব।
৪৯. বঙ্গবন্ধু পেয়েছিলেন কোন পুরস্কার?
উত্তর: জুলিও কুরি।
৫০. মানুষের যখন পতন আসে তখন পদে পদে কি হতে থাকে?
উত্তর: ভুল।
৫১. বঙ্গবন্ধু লেখ মুজিবুর রহমান কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৯২০।
৫২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনা কিসের ভিত্তিতে সমগ্র জাতিকে অভিন্ন লক্ষ্যে একত্র করেন?
উত্তর: ছয় দফার।
৫৩. ১৯৭১ সালের ৭ই মার্চ যে ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ দেন।
উত্তর: তৎকালীন রেসকোর্স ময়দানে।
৫৪. কেন পাকিস্তানি বাহিনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে?
উত্তর: বাঙালির মুক্তিসংগ্রামকে নসাৎ করতে।
৫৫. জাতিসংঘের সাধারণ পরিষদে কে প্রথম বাংলায় ভাষণ দেয়?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৫৬. দেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধু কখন দেশে ফেরেন?
উত্তর: ১০ জানুযারি ১৯৭২।
৫৭. ১৪৪ ধারা বলতে কি বোঝায়?
উত্তর: বিশেষ অবস্থা।
৫৮. শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি কত সালে প্রকাশিতহয়?
উত্তর: ২০১২ সালে।
৫৯. দেরি করতে করতে দশটা বাজিয়ে দিলাম-এ দেরি করার কারণ
উত্তর: গন্তব্যস্থল সবাইকে জানানো।
৬০. না ছাড়িয়া উপায় নাই-উক্তিটি কার?
উত্তর: দেশি রেলওয়ে কর্মচারির।
৬১.বাঙালির মুক্তির সনদ হিসেবে পরিচিত কোনটি?
উত্তর: ছয়দফা।
৬২. অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ভাষা কেমন?
উত্তর: সহজ সরল।
৬৩. বঙ্গবন্ধুর পিতার নাম কি?
উত্তর: শেখ লৎফর রহমান।
৬৪. ৫২ এর ভাষা আন্দোলন কোন ধরনের আন্দোলন?
উত্তর: দাবি আদায়ের আন্দোলন।
৬৫. বায়ান্নর দিনগুলো শেখ মুজিবুর রহমানের কি ধরনের রচনা?
উত্তর: আত্মজৈবনিক কাহিনী।
৬৬. শেখ মুজিবুর রহমান অসযোগ আন্দোলনের ডাক দেন কেন?
উত্তর: পাক সরকারের ষড়যন্ত্রের কারণে।
৬৭. বায়ান্নর দিনগুলোর লেখক কে?
উত্তর: শেখ মুজিবুর রহমান।
৬৮. জেলখানায় জেল কর্তৃপক্ষ শেখ মুজিবুর রহমানকে কি বোঝাতে চেষ্টা করলেন?
উত্তর: অনশন ভাঙার কথা।
৬৯. কি খেয়ে বঙ্গবন্ধু অনশন ভঙ্গ করেন?
উত্তর: ডাবের পানি।
৭০. জাহাজে মুহিউদ্দিন পরামর্শ করেন কেন?
উত্তর: অনশন করতে।
৭১. শেখ মুজিবুর রহমানকে কিসে করে ভিক্টোরিয়া পার্কের সামনে নেওয়া হয়েছিলো?
উত্তর: ঘোড়ার গাড়িতে।
৭২. বায়ান্নর দিনগুলো রচনায় তখনকার দিনে রাজবন্দিদের জেলার সাহেব কে ছিলেন?
উত্তর: মোখলেসুর রহমান।
৭৩. বাঙালিদের শোষণ করা চলবে না- স্নোগানটিতে কোন চেতনা প্রকাশ পেয়েছে?
উত্তর: স্বাধিকার।
৭৪. বঙ্গবন্ধুর কারাগারে নির্জন প্রকোণ্ঠের দিনগুলোর কথা মনে পড়ছিল?
উত্তর: সাতাশ-আটাশ মাস পরে।
৭৫. বাঙালির মুক্তি সংগ্রাম বলতে বোঝায়
উত্তর: ১৯৭১ সাল।
৭৬. জেলের ভিতর কিসের সিদ্ধান্ত হয়?
উত্তর: অনশন করার।
৭৭. রেণু কে?
উত্তর: শেখ ফজিলাতুন্নেছা মুজিব।
৭৮. বায়ান্নর দিনগুলি গল্পে ফরিদপুরের শোভাযাত্রীরা হর্ণ দিয়ে স্লোগান দেয়?
উত্তর: ভাষা আন্দোলনের জন্য।
৭৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জুলিও কুরি পদকে ভূষিত হন?
উত্তর: ১৯৭৩ সালে।
৮০. শেখ মুজিব ও মহিউদ্দিন আলোচনা করে অনশন না ভাঙ্গার সিদ্ধান্ত নেন কেন?
উত্তর: বিনা কারণে জেলবন্দির প্রতিবাদে।
৮১. জাহাজ ঘাটে শেখ মুজিবুর রহমান সহকর্মীদের কাছে কি চাইলেন?
উত্তর: ক্ষমা।
৮২. সুপারিটেনডেন্ট শব্দের অর্থ কি?
উত্তর: তত্বাবধায়ক।
৮৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কারামুক্তির পর কে নিতে এসেছিলেন?
উত্তর: তাঁর আব্বা।
৮৪. অনশনকালে মহিউদ্দিন আহমেদ কোন রোগে ভুগছিলেন?
উত্তর: পুরিসিস।
৮৫. শেখ মুজিবুর রহমানকে মুক্তির পর কীভাবে জেল গেটে আনা হলো?
উত্তর: স্ট্রেচারে করে।
৮৬. বঙ্গবন্ধুর বাবা কয়জন মাল্লা নিয়ে নৌকায় উঠেছিলেন?
উত্তর: তিন।
৮৭. শোষকেরা কিসের বিরুদ্ধে যেতে ভয় পায়?
উত্তর: জনমতের।
৮৮. রেণু কখন কেঁদে উঠল?
উত্তর: কামরা শূন্য হলে।
৮৯. ফতোয়া বলতে কি বুঝায়?
উত্তর: ধর্মীয় অভিমত।
৯০. বেলুচি ভদ্রলোক কে?
উত্তর: সুবেদার।
৯১. বঙ্গবন্ধুকে ট্রেচারে করে বাইরে রাখা হলো। কারণ?
উত্তর: মৃত্যেুর আশঙ্কায়
৯২. কত তারিখে বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৭ মার্চ।
৯৩. অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ বায়ান্নর দিনগুলোর রচনায় নিচের কোন ঘটনার মাধ্যম লেখক ফুটিয়ে তুলেছেন?
উত্তর: ভাষা আন্দোলন।
৯৪. বঙ্গবন্ধুকে ফরিদপুর রওয়ানা করানোর সময় তিনি ইচ্ছাকৃতভাবে দেরি করেন কেন?
উত্তর: খবরটা প্রচার করার জন্য।
৯৫. বঙ্গবন্ধুর অনশন ভাঙিয়েছিলেন কে?
উত্তর: মহিউদ্দিন আহমেদ।
৯৬. বাঙালির মুক্তির সনদ হিসেবে কি পরিচিত?
উত্তর: ছয় দফা।
৯৭. আপ জেলখানা মে-কথাটি কে বলেছিলেন?
উত্তর: এক বেলুচি সুবেদার।
৯৮. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রজীবন থেকেই কিসে যুক্ত হন?
উত্তর: রাজনীতি ও দেশসেবার কাজে যুক্ত হন।
৯৯. কত তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি।
১০০. জেলের ভিতর বঙ্গবন্ধু ও মহিউদ্দিন আহমদ কী জন্য প্রস্তুত হচ্ছিলেন?
উত্তর: অনশন ধর্মঘট পালন করার জন্য প্রস্তুত হচ্ছিলেন।
১০১. তৎকালীন ঢাকা জেল সুপারিনটেনডেন্টের নাম কি ছিল?
উত্তর: আমীর হোসেন।
১০২. মোখলেসুর রহমান কোন দায়িত্বে ছিলেন?
উত্তর: রাজবন্দিদের ডেপুটি জেলার।
১০৩. সরকার রাজবন্দিদের কীভাবে আটক রাখছে?
উত্তর: বিনাবিচারে আটক রাখছে।
১০৪. দিনের বেলায় কয়টায় নারায়ণগঞ্জ থেকে জাহাজ ছাড়ে?
উত্তর: দিনের বেলায় এগারোটায় নারায়ণগঞ্জ থেকে জাহাজ ছাড়ে।
১০৫. নতুন স্থানের উদ্দেশ্য যাত্রা করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেরি করে কয়টা বাজিয়ে দিলেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দশটা বাজিয়ে দিলেন।
১০৬. রাজবন্দিদের নারায়নগঞ্জের কোথায় নিয়ে যাওয়া হলো?
উত্তর: রাজবন্দিদের নারায়নগঞ্জের থানায় নিয়ে যাওয়া হলো।
১০৭. নারায়ণগঞ্জের সহকর্মীরা কতক্ষণ অপেক্ষা করলেন?
উত্তর: জাহাজ না ছাড়া পর্যন্ত নারায়গঞ্জের সহকর্মীরা অপেক্ষা করলেন।
১০৮. নারায়ণগঞ্জ থেকে ছেড়ে এসে জাহাজ কোন ঘাটে বিড়ল?
উত্তর: নারায়ণগঞ্জ থেকে ছেড়ে এসে জাহাজ গোয়ালন্দ ঘাটে ভিড়ল।
১০৯. ফরিদপুর জেলগেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপেক্ষার উদ্দেশ্য কি ছিল?
উত্তর: ফরিদপুরে তাঁর অবস্থান এবং অনশন ধর্মঘটের কথা সহকর্মীদের জানানো।
