ভূমিকা: একটি দেশের সামরিকবাহিনী স্বাধীনতা ও সার্বভৌত্বের প্রতীক। বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশেকে রক্ষা করা এর প্রধান দায়িত্ব ও কর্তব্য। কিন্তু সামরিক বাহিনী যখন বেসামরিক কাজে হস্তক্ষেপ করে তখন তাকে সামরিক শাসন বলে। সামরিক শাসন বলতে এমন শাসনব্যবস্থাকে বুঝায়, যেখানে দেশের বেসামরিক সরকারের পরিবর্তে সামারিক বাহিনী সরাসরি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে।
সামরিক শাসন: আধুনিককালে সামরিক হস্তক্ষেপ একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে উন্নত বিশ্ব অপেক্ষা অনুন্নত বিশ্বে সামরিকবাহিনীর হস্তক্ষেপ অধিকমাত্রায় পরিলক্ষিত হয়। সামরিকবাহিনী নানা কারণে রাজনীতিতে হস্তক্ষেপ করে থাকে। মূলত বেসামরিক কার্যাবলি যখন সামরিক লোক দ্বারা পরিচালিত হয় তখন তাকে সামরিক শাসন বলে। অর্থাৎ সেনাবাহিনী যখন রাজনীতিবিদদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেয় তখন সামরিক শাসন চালু হয়।
আরা পড়ুন: তমদ্দুন মজলিস কি
সামরিক শাসনের সংজ্ঞা: সাধারণত বেসামারিক কার্যবলি যখন সামরিক লোক দ্বারা পরিচালিত হয়, তখন তাকে সামরিক শাসন বলে। অর্থাৎ রাজনৈতিক ব্যবস্থায় যখন বেসামরিক লোকের পরিবর্তে সামরিক লোক আসে তখনই ঐ অবস্থাকে সামরিক শাসন বলে।
S.E. Finer মতে, বেসামরিক ক্রিয়াকলাপে বা দেশের শাসনকার্যে সামরিকবাহিনী জড়িয়ে পড়লে তাকেই সামরিক শাসন বলে। অর্থাৎ বেসামরিক কর্তৃপক্ষের জায়গায় সামরিক কর্তৃপক্ষ আসীন হবে এবং বলপ্রয়োগের উপাদান নিহিত হবে।
Lucian Pye এর মতে সামরিক শাসন বলতে বুঝায়, কোন শাসনব্যবস্থাকে সামরিক শাসন হতে হলে সরকারকে অবশ্যই সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকতে হবে। সরকার সম্পূর্ণভাবে বা বহুলাংশে সেনাবাহিনীর নির্দেশ পালন করবে।
Prof. Nazrul Islam বলেন, সামরিক শাসন কতকগুলো Technizues এর সমন্বয়ে যার মাধ্যমে সামরিক বাহিনীর Policy প্রকাশ পায়। এ সামরিক শাসন অবৈধতার ভিত্তিতে গড়ে উঠে। সামরিক শাসনের ক্ষেত্রে গতানুগতিক সাংবিধানিক কাঠামো শাসনকার্যে কোন সহায়তা প্রদান করে না।
Prof. তালুকদার মনিরুজ্জামান এর মতে সামারিক শাসন বলতে বুঝায়, ”I define military rule as the rule of a government whose effective head is a military officer who comes to power through the military coup d’etat and continues to use the military as the primary base of his or her power even he or she has civilized him or herself through election or plebiscites.
সামরিক শাসনের বৈশিষ্ট্য: (১). রাজনৈতিক অস্থিতিশীলতায় সামরিকবাহিনী ক্ষমতা দখল করে। (২). ব্যাপকভাবে বেসামরিক প্রশাসনে সামরিকবাহিনীর অনুপ্রবেশ ঘটায়। (৩). সামরিক বাহিনী বা সামরিক কর্তৃপক্ষ রাষ্ট্রের প্রধান সিদ্ধান্ত গ্রহণ করে। (৪). জনগণের বিভিন্ন অধিকার হ্রাস করে।
উপসংহার: পরিশেষে বলা যায় যে, সামরিকবাহিনী যখন বেসামরিক প্রশাসনকে ক্ষমতা থেকে সরিয়ে নিজেরাই রাষ্ট্রীয় প্রশাসনযন্ত্রের দায়দায়িত্ব নিজের হাতে তুলে নেয়, তখন তাদের শাসনকে সামরিক শাসন বলে।
