তারিখ: ২১-৯-২০২৬
বরাবার, প্রধান শিক্ষক
চকমহব্বতপুর উচ্চ বিদ্যালয়,
বাগমারা, রাজশাহী
বিষয়: শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন পত্র।
জনাব, বিনীত নিবেদন এই যে, আমরা চকমহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রছাত্রী। আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা ৬ষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত আমাদের ছোট ভাই-বোনদের নিয়ে শিক্ষা সফরে যেতে আগ্রহী। শ্রেণিকক্ষের সীমাবদ্ধ পাঠ্যসূচির বাইরে ব্যবহারিক জীবনের জ্ঞান অর্জনের জন্য এই শিক্ষাসফর সহায়ক হবে বলে আমরা আশা করি। ইতোমধ্যে, আমরা শিক্ষার্থীরা একটি সিদ্ধান্তে উপনিত হয়েছি যে, আমরা ইতিহাসখ্যাত পুঠিয়া রাজবাড়ী যেতে চাই। পুঠিয়া রাজবাড়ী সম্পর্কে আমরা পাঠ্যবইতে অনেক পড়েছি, পাঠ্যবইতে পড়েছি সেখানে মহারানী হেমন্তকুমারী দেবীর বাসভবন ছিল। বাংলার প্রত্নতাত্বিক ঐতিহ্যের মধ্যে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ী অন্যতম। পাঠ্যবইতে পড়ার পাশাপাশি, বাস্তবে তা প্রত্যক্ষ করে আমরা আমাদের জানার পরিধি আরো বাড়াতে চাই।
অতএব, প্রধান শিক্ষক মহাদয়ের কাছে আমাদের বিনীত নিবেদন, আমাদের শিক্ষাসফরে যাওয়ার অনুমতি দিয়ে ও বাস্তব জীবনে জ্ঞান অর্জনের সুযোগ করে দিতে হুজুরের মর্জি হয়।
বিনীত নিবেদক,
দশম শ্রেণির ছাত্র ছাত্রীদের পক্ষে,
সুজন মাহমুদ। ধন্যবাদ।
